নরসিংদীতে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৫৫ তরুণ তরুণী
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে নরসিংদী পুলিশ লাইনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে উর্ত্তীণ ৫০ জন তরুণ ও ৫ জন তরুণীর নাম ঘোষণা করেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ থেকে শুরু হওয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নরসিংদীর ছয়টি উপজেলা থেকে ৫৫টি কনস্টেবল পদের বিপরীতে ১ হাজার ৮৪২ জন বেকার তরুণ-তরুণীর আবেদন যাচাইবাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা পরীক্ষা শেষে ৪৯৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
এরপর ১২০ টাকার ব্যাংক ড্রাফট ও ২ টাকায় আবেদন ফরম দিয়ে গত ২৮ মার্চ লিখিত পরীক্ষায় ১০১ জন উর্ত্তীণ হয়। সেখান থেকে ৫৫ জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। আর অপেক্ষায় আছে ৫ জন।

Comments
Post a Comment